﻿বেসরকারি টিভি চ্যানেলগুলোতে বিটিভির সংবাদ প্রচার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি আলোচনার ভিত্তিতে নিষ্পত্তি হতে পারে
কারণ বিটিভির অনেক সংবাদের মান ভালো নয়
বর্তমান সময়ে সংবাদও একটি পণ্য হিসেবে বিবেচিত হয়
সেখানে কেন একজন খারাপ মানের পণ্য বাজারে ছাড়বে
এ সময় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ শাহিন মনোয়ারা হক রেজা আলী সুকুমার রঞ্জন ঘোষ বি এম মোজাম্মেল হক আনিছুল ইসলাম মণ্ডল ও মো শাহরিয়ার আলম সভায় উপস্থিত ছিলেন
প্রশাসনের ওপর সরকারি দলের নেতাদের চাপ প্রয়োগে জাতি উদ্বিগ্ন কামাল হোসেন
গণফোরামের সভাপতি কামাল হোসেন বলেছেন পাবনা পঞ্চগড়সহ বিভিন্ন স্থানে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের ওপর সরকারি দল ও তার অঙ্গসংগঠনের নেতাদের অবৈধ চাপ প্রয়োগ আক্রমণ ও সংবাদমাধ্যমের বিরুদ্ধে সংসদে বসে সাংসদদের ক্ষোভ প্রকাশের ঘটনায় জাতি গভীরভাবে উদ্বিগ্ন
এর আগে প্রাথমিক স্কুলশিক্ষক নিয়োগের সময় সরকারি দলের একশ্রেণীর নেতাদের নিয়োগ-বাণিজ্য তত্পরতায় লিপ্ত থাকতে দেখা গেছে
তিনি অবিলম্বে দলীয়করণের সব ধারা বন্ধের জন্য সরকারের কাছে আহ্বান জানান
আজ বুধবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী পরিষদের সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন
কামাল হোসেন বলেন দিন বদলের কথা বলে নিয়োগ-বাণিজ্য ও ভর্তি-বাণিজ্যের নতুন ধারা জন্ম দেওয়ার কোনোভাবেই সংগতিপূর্ণ নয়
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন চাল তেল আটা চিনি পেঁয়াজসহ প্রতিটি জিনিসের দাম বাড়ায় জনগণের ওপর দুর্ভোগ নেমে এসেছে
গণফোরাম নেতা আবদুর রউফ সামসুদ্দোহা সাবেক হুইপ আবদুর রউফ সুব্রত চৌধুরী জামালউদ্দিন আহমেদ মোস্তফা মোহসীন প্রমুখ সভায় বক্তব্য দেন
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
১০ মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেছেন
আজ বুধবার রাজধানীর কোতোয়ালি সূত্রাপুর ও গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়
আজ সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার কোতোয়ালি এলাকার স্টার সিনেমা হলের গলিতে অভিযান চালান
সেখানে গাঁজাসহ মামুন ও আবদুর রশিদ নামে দুজনকে গ্রেপ্তার করেন
পরে আদালত সূত্রাপুরের কেএম দাস রোড চামারপট্টি দয়াগঞ্জ ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে কামাল আজিম উজ্জ্বল নজরুল ইসলাম বাবুল আমানুল্লাহ আল-আমিন ও ইয়াকুব আলী নামের আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন
পরে তাঁদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গেন্ডারিয়া কার্যালয়ে নিয়ে যাওয়া হয়
আদালত পরিচালনাকারী ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন প্রথম আলোকে বলেন ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ ১-৭ক ধারায় ১০ জনকে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে
এ ধারায় ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে
তাঁদের কাছ থেকে গাঁজা ও কিছু ইনজেকশন পাওয়া গেছে
এগুলো ধ্বংস করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে
অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ক্রেতা হিসেবে তাদের লোক হাতকড়াসহ সাদা পোশাকে মাদক কিনতে গিয়ে তাদের গ্রেপ্তার করে
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম নুসরাত জাহান গোয়েন্দা পুলিশের দুজন উপপরিদর্শক দুজন উপসহকারী পরিদর্শক ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত ছিল
অক্টোবরে রাজধানীর ছয়টি খাল উদ্ধারে অভিযান
রাজধানী ও এর আশপাশে বেদখল হওয়া ছয়টি খাল উদ্ধারের কার্যক্রম আগামী মাসের অক্টোবর মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছে নদীর নাব্যতা রক্ষাসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স
এ ছয়টি খাল হচ্ছে—কাঁটাসুর কল্যাণপুর-ক কল্যাণপুর-গ শ্যামপুর রামচন্দ্রপুর ও হাজারীবাগ
আজ বুধবার সচিবালয়ে টাস্কফোর্সের প্রধান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়
বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন খালগুলো উদ্ধারের পর এর দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণ করা হবে
খালগুলো যাতে পুনরায় দখল হয়ে না যায় তা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে স্থানীয় থানার ওসিদের
এতে তাঁরা ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
মন্ত্রী জানান সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা খালের সীমানা মানচিত্র সংগ্রহ করেছেন
নৌপরিবহনমন্ত্রী বলেন রাজধানীর ১৩৮টি স্থান দিয়ে বর্জ্য নদীগুলোতে পড়ছে
ওয়াসাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা সিটি করপোরেশনের সহায়তায় চিহ্নিত স্থানগুলো বন্ধ করারও নির্দেশনা দেওয়া হয়েছে
নদীগুলো রক্ষায় জাতীয় নদীরক্ষা কমিশন হবে জানিয়ে নৌপরিবহনমন্ত্রী আরও বলেন নভেম্বরের মধ্যে নদীগুলোর সীমানা পুনর্নির্ধারণের জন্য পিলার নির্মাণকাজ শুরু হবে
আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ বিমানবালা আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বুধবার ভোরে শুল্ক কর্মকর্তারা আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ কামরুন নাহার নামে এক বিমানবালাকে আটক করেছে
বিমানবন্দর ও শুল্ক কর্মকর্তারা জানান কামরুন নাহার বিমানবালা হিসেবে অর্থ পাচারকারী চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন
বিমানবন্দর সূত্রে জানা গেছে ভোর সাড়ে চারটার দিকে কামরুন নাহার কর্তব্য পালনের জন্য বিমানবন্দরে ঢোকেন
এ সময় তাঁর লাগেজ স্ক্যান করলে মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়
পরে লাগেজে তল্লাশি চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা পাওয়া যায়
এর মধ্যে সৌদি রিয়ালের পরিমাণ ছিল বেশি
পরে থানায় খবর দেওয়া হয়
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সালেহ মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী জানান কামরুন নাহার বাংলাদেশ বিমানের বিমানবালা
তবে এখনো তাঁকে থানায় হস্তান্তর করা হয়নি
সকাল সোয়া ছয়টায় বাংলাদেশ থেকে লন্ডনগামী বিমানের বিমানবালা হিসেবে তাঁর আজ দায়িত্ব পালনের কথা ছিল
কাশ্মীর নিয়ে কোরেশি ও কৃষ্ণের বাগবিতণ্ডা
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ভারত-শাসিত কাশ্মীরে চলমান সংঘর্ষ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন
কোরেশি বলেন বিশ্ব সম্প্রদায়ের ভারতকে কাশ্মীরে দমন-পীড়ন বন্ধ করতে বলা উচিত
তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ এর প্রতিক্রিয়ায় জানান তাঁর মন্তব্য একেবারেই অগ্রহণযোগ্য
তিনি আরও বলেন পাকিস্তানের অভ্যন্তরে অনেক সমস্যা রয়েছে এসব থেকে সবার দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এ ধরনের মন্তব্য করেছেন
জাতিসংঘের সাধারণ পরিষদে কোরেশি বলেছেন অবাধ ও সুষ্ঠু গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত
আর জাতিসংঘের উচিত এ ব্যাপারে তত্ত্বাবধান করা
তিনি আরও বলেন পাকিস্তান কাশ্মীরের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং কাশ্মীরে দমন-পীড়ন বন্ধ করতে ভারতকে প্রভাবিত করতে বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছে
তবে কোরেশির বক্তব্যে হতাশ হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ
তিনি বলেছেন কোরেশির বক্তব্য অবিবেচনাপূর্ণ
প্রসঙ্গত গত দুই মাসে কাশ্মীরে সহিংস ঘটনায় শতাধিক লোক প্রাণ হারিয়েছে
১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে চলা সশস্ত্র বিদ্রোহে ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে
চুয়াডাঙ্গায় হালিম বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার
চুয়াডাঙ্গার সন্ত্রাসী হালিম বাহিনীর প্রধান আবদুল হালিমকে ৩৫ পুলিশ গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে
তাঁকে দর্শনা পৌর এলাকার আলহেরা মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়
তাঁর কাছ থেকে একটি শার্টারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান সন্ত্রাসী হালিম বাহিনীর সদস্যরা দর্শনা আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে সেখানে অভিযান চালায়
পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগীরা পালিয়ে গেলেও হালিম অস্ত্রসহ ধরা পড়েন
হালিমকে গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
তিনি দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হারেজ মণ্ডলের ছেলে
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো নজরুল ইসলাম জানান হালিমের বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজি বোমাবাজি ছিনতাই ও ডাকাতির অভিযোগে অসংখ্য মামলা রয়েছে
তিনি জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম ২৮ নামে একজন নিহত হয়েছেন
ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র বোমা ও গুলি উদ্ধার করেছে
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সি এ হালিমের দাবি শহিদুল চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সদস্য
দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন
তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় দুটি হত্যাসহ ছয়টি মামলা আছে
তিনি সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া গ্রামের চাঁদ আলী খন্দকারের ছেলে
কুষ্টিয়া সদর থানা পুলিশের ভাষ্যমতে সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের জনৈক কাশেম মৃধার বাঁশবাগানে চরমপন্থী দলের সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়
চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়
এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়
একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটে
ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়
আশপাশের লোকজন মৃতদেহটি শহিদুল ইসলামের বলে শনাক্ত করে
পুলিশ চরমপন্থীদের ফেলে রাখা একটি এলজি পাঁচটি বোমা পাঁচটি বন্দুকের গুলি সাতটি রাইফেলের গুলি এবং পাঁচটি বন্দুকের গুলির খোসা উদ্ধার করে
সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার হাসপাতালে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার পাকস্থলির সমস্যার কারণে গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন
বিমানে করে ওয়াহিয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন
খবর বিবিসি অনলাইনের
৮৫ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তাঁর সদ্যপ্রকাশিত বই হোয়াইট হাউস ডায়েরির প্রচারণার জন্য ক্লিভল্যান্ড যাচ্ছিলেন
কার্টারের জ্যেষ্ঠ ছেলে জেসন কার্টার বলেন তিনি এখন সুস্থতা অনুভব করছেন
বিশ্রামের কারণে তিনি তাঁর বইয়ের প্রচারণার কাজ এ সপ্তাহে বন্ধ রাখবেন
জিমি কার্টার ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন
তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন
অভিযোগপত্রে ছাত্রলীগ-যুবলীগের ৩৩ নেতা-কর্মী আসামি
পাবনার ডিসি এসপি ইউএনও প্রত্যাহার
পাবনার জেলা প্রশাসক ডিসি এ এস এম মনজুর কাদির পুলিশ সুপার জামিল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল হালিমকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে
এদিকে কর্মচারী নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ ছাত্রলীগ-যুবলীগের ৩৩ নেতা-কর্মীকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে
ঘটনার ১১ দিনের মাথায় অভিযোগপত্র দেওয়া হলো
